RentJagat

বাসা খুঁজতে খুঁজতে ক্লান্ত?
এখানে প্রতিটা বাসা সত্যিই খালি।

টু লেট গ্রুপের ভুয়া পোস্ট আর দালালের পিছনে ঘোরা বন্ধ। প্রতিটি বাসা আমরা নিজে যাচাই করে তারপর প্রকাশ করি। বাড়িওয়ালার নম্বর কারো হাতে যায় না, দুই পক্ষ রাজি হলে আমরাই কথা বলিয়ে দিই।

ভাড়াটিয়ার জন্য সব ফ্রি। বাড়িওয়ালার প্রকাশ ফি ৳১০০, আর ভাড়া চূড়ান্ত হলে যোগাযোগ ফি ৳৫০০। দালালি নেই।

যেভাবে কাজ হয়

বাড়িওয়ালা পোস্ট দেন

ছবিসহ ফর্ম পূরণ করুন। আমাদের টিম ফোনে কথা বলে সব মিলিয়ে নেয়। ভুয়া পোস্ট এখানে ওঠে না।

আগ্রহ আসে আমাদের কাছে

ভাড়াটিয়া পছন্দ হলে এক ক্লিকে আগ্রহ জানান। বাড়িওয়ালার নম্বর খুঁজতে হয় না, অচেনা কল ধরতেও হয় না।

রাজি হলে আমরাই মিলিয়ে দিই

দুই পক্ষ সম্মত হলে বাসা দেখার দিন ঠিক করে নম্বর আর ঠিকানা বিনিময় করিয়ে দিই। দালালির দুই মাসের ভাড়া বেঁচে গেল।

কেন মানুষ আমাদের বিশ্বাস করে

  • ✓ প্রতিটি বাসা প্রকাশের আগে একজন মানুষ যাচাই করে। পুরনো বা ভুয়া পোস্ট থাকে না।
  • ✓ পূর্ণ ঠিকানা আর ফোন নম্বর শুধু তখনই দেওয়া হয়, যখন দুই পক্ষই রাজি।
  • ✓ কে আগ্রহ দেখালো, কয়জন দেখালো, বাড়িওয়ালাও জানতে পারেন না। ভাড়া বাড়ানোর খেলা চলে না।
  • ✓ কোনো দালাল নেই, দালালি নেই। ফি মাত্র দুটো, দুটোই আগে থেকে লেখা।
রেন্ট জগত - দালাল ছাড়া, যাচাই করা বাসা ভাড়া - সারা বাংলাদেশে